আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
রূপসার শিয়ালী গ্রামের সুজিত বিশ্বাস, পিতা রবিন দাস এর জমি আনন্দ নগর গ্রামের কবির (৪৫), পিতা- অজ্ঞাত, ২। ফারুক লসকার (৬০), পিতা:- অজ্ঞাত ৩। আসলাম লসকার (৩৫),পিতাঃ- অজ্ঞাত, গত ২৯/০৬/২০২৫ জোর করে দক্ষল করতে আসে। এ সময় সুজিত বিশ্বাস ও তার পরিবার তাদের কে জমি দক্ষলে বাধা দিলে তারা বিভিন্ন প্রকারের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তিতে এই পরিবারের ক্ষতিসাধনের উদ্দেশ্যে নানাবিধ ষড়যন্ত্র সহ অকথ্য ভাষায় গালিগালাজ, মারধোর এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। গত ১৪/০৪/২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২ টার সময় কবির পুনরায় সুজিত বিশ্বাসের বাড়ি এসে জায়গা দখল করে ইট দিয়ে ঘর নির্মান কথা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে চলে যায়। ১৫/০৪/২০২৬ তারিখ সকালে জমি দখল করে ঘর নির্মান এর জন্য ইট রেখে বাড়ির সামনে ঘুরাঘুরি করতে থাকে এবং তাদের কে বিভিন্ন
ধরনের ভয়ভীতি প্রদর্শন ও মেরে ফেলার কথা বললে ১৫/০৪/২০২৬ সুজিত বিশ্বাসের স্ত্রী পলি বিশ্বাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নতুন সংবাদ প্রতিদিন