গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ সোমবার ১৪ জুলাই ২৫ইং বিকেল সাড়ে ৫টায় শহরের শেখ কামাল স্টেডিয়ামের সামনে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্মৃতিফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, শহীদ হাফেজ মাওলানা মো. মঈনুল ইসলাম (মাঈন উদ্দিন)-এর মা মাহফুজা বেগম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফলক উন্মোচন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন