ঢাকা | বঙ্গাব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী
 
স্টাফ রিপোর্টারঃ  


সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৫-১০-২০২৫) কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে 'বানৌজা শহীদ ফরিদ'। এ সময় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করায় ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।  ট্রলার তিনটি তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল এবং ইশিলসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জড়িত ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

"মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫" সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।"
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী  উঠান বৈঠক অনুষ

কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক অনুষ