মোঃ আবুল হাসনাত
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ এপ্রিল .বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী মাসের ২ তারিখে সিলেটে নতুন কুড়ি স্পোর্টস আনুষ্ঠানিক ভাবে সারা বাংলাদেশে উদ্ভোদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা মোতাবেক প্রতিটা উপজেলায় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের টিম গঠনের জন্য সদস্যদের রেজিষ্ট্রেশন চলমান যাহা ২৭,৪,২০২৬ শেষ হবে এবং সদস্যদের জন্ম হতে হবে মে ২০১২হতে মে ২০১৪এর মধ্যে। সভায় উপজেলার প্রতিটি স্কুলের ক্রীড়া শিক্ষক পাচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সদস্য সংগ্রহের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম। সংসদ সদস্য আজিজুল বারী হেলালের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, হাসপাতাল প্রতিনিধি ডাঃ মোঃ আলামিন,ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ হুমায়ুন সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫ জন বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াজুর রহমান, আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল বিস্বাস,
নতুন সংবাদ প্রতিদিন