ঢাকা | বঙ্গাব্দ

"সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে চাই"— কলসকাঠীতে সাবেক সফল চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
"সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে চাই"— কলসকাঠীতে সাবেক সফল চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত হোসেন হাওলাদারের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
​ কলসকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের (হিন্দু পাড়ায়) আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় সাধারণ জনগণ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার বলেন, "কলসকাঠী ইউনিয়নের সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমি অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবে সেবা করে যেতে চাই। ৬ নং ওয়ার্ডসহ পুরো ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।"
​উক্ত মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদারের বিগত সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক ভূমিকার প্রশংসা করেন। একই সাথে আগামী দিনেও তাঁর হাতকে শক্তিশালী করতে একাত্মতা প্রকাশ করেন।
​অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে-  রূপসায় বৃক্ষ রোপণ অনুষ্ঠান

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে- রূপসায় বৃক্ষ রোপণ অনুষ্ঠান