ঢাকা | বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় আ'লীগের সমন্বয়ে বিএনপির গঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও মশাল মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
আলফাডাঙ্গায় আ'লীগের সমন্বয়ে বিএনপির গঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও মশাল মিছিল

এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে দলের একাংশের শতাধিক নেতাকর্মী। ত্যাগী নেতাদের উপেক্ষা করে আওয়ামী লীগঘনিষ্ঠ ও অর্থবিত্তশালী ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতারা।
গতকাল বিকালে আলফাডাঙ্গা পৌরসভার হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। তিনি বলেন,যারা বছরের পর বছর ধরে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদধারী ও সুবিধাভোগীদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এই কমিটি আমরা মানি না, মানবও না।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রনেতা আবু সালেহ মুশা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকিনুর রহমান, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি রতন হাদী ও পাচুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করেন এবং হাসপাতাল রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন, ফলে আলফাডাঙ্গা-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত ২৩ অক্টোবর রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট দুটি কমিটি ঘোষণা করেন।
বক্তারা অভিযোগ করে বলেন,এই কমিটি অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে। যাদের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারাই আজ পদে বসেছেন। অথচ ত্যাগী, পরীক্ষিত ও মাঠে থাকা নেতাদের ঠাঁই হয়নি। এমন অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকা দিয়ে কেনা কমিটি আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুনভাবে চরম আকার ধারণ করেছে এই ঘটনার পর। তৃণমূলের বহু নেতাকর্মী জানিয়েছেন, তারা ত্যাগীদের নেতৃত্বে নতুনভাবে সংগঠন গঠনের দাবি অব্যাহত রাখবেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতি

কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতি