মোঃ আবুল হাসনাত
খুলনার রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস কে আজিজুল বারী।
উপজেলা প্রশাসন, রূপসা কর্তৃক আয়োজিত এই সভায় উপজেলার বর্তমান চিত্র, চলমান প্রকল্পসমূহ এবং জনভোগান্তি নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার মূল বিষয়বস্তু:
উপজেলার সকল দপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি করা।
জনসাধারণের সেবাপ্রাপ্তি সহজতর করা।
অত্র এলাকার অবকাঠামো উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালানো।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য তার বক্তব্যে এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন সংবাদ প্রতিদিন