ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ৩০ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
খুলনায় ৩০ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক

খুলনার সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ডের সূত্র জানিয়েছে, জেলার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় গত সোমবার দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। 
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে নিখোঁজের একদিন পর পায়রা  নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আমতলীতে নিখোঁজের একদিন পর পায়রা নদী থেকে শিশুর লাশ উদ্ধার