সৌহার্দ্য বিশ্বাস
চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পক্ষ থেকে গুণীজন সম্মাননা পেয়েছেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে খুলনার বয়রা মুজগুন্নি প্রধান সড়কের ৯৯ স্নেহায় অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও লেখক ফজলে খোদা বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মো. শাহিন হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সভাপতি বর্ণশিল্পী ধনঞ্জয় রায়।সম্মাননা গ্রহণ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “এই সম্মাননা আমাকে থামাবে না, বরং শিল্প, মানুষ ও আগামী প্রজন্মের জন্য আরও ভালো কাজ করার দায়িত্ব বাড়িয়ে দেবে।”অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। এ সময় তিনি বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিল্প ও নতুন প্রজন্মের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন সংবাদ প্রতিদিন