ঢাকা | বঙ্গাব্দ

নিরাপত্তার সব স্তর ভেঙে ফুলতলায় দুঃসাহসিক ডাকাতি: ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে জখম, নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
নিরাপত্তার সব স্তর ভেঙে ফুলতলায় দুঃসাহসিক ডাকাতি: ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে জখম, নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

ফুলতলা প্রতিনিধি : আবু সাঈদ আকাশ

খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাবেষ্টিত একটি বাড়িতে পরিকল্পিতভাবে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালায় ডাকাতরা।
পুলিশ, সিসিটিভি ফুটেজ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মই ব্যবহার করে শেখ গোলাম মোস্তফার সুরক্ষিত আলিশান বাড়ির ছাদে ওঠে। এরপর ছাদের গ্রিল কেটে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
একপর্যায়ে ডাকাতরা শেখ গোলাম মোস্তফার ছেলে ও মধুমতি ব্যাংক খুলনা শাখার ম্যানেজার শেখ সাজ্জাদ ইমতিয়াজ ফরিদের ওপর নির্মম হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এরপর ডাকাতরা সুরক্ষিত কক্ষে থাকা প্রায় ৮ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সূত্র জানায়, রাত ২টা ২৫ মিনিটে ডাকাতি শুরু হয়ে ভোর ৪টা ৭ মিনিট পর্যন্ত চলে। অর্থাৎ প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ডাকাতরা বাড়ির ভেতরে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায়।
গুরুতর আহত শেখ সাজ্জাদ ইমতিয়াজ ফরিদকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায়র নেবুদিয়া খাল দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষের

তেরখাদায়র নেবুদিয়া খাল দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষের