ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় প্রথম মাসিক সভা আজ খুলনা বিভাগীয় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শেখ আমির হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস. এম. নাজমুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার বিভাগীয় প্রতিনিধি মো. সিরাজ উদ্দিন সেন্টু, দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকার, বাগেরহাট প্রতিনিধি খান তরিকুল ইসলাম, খুলনা স্টাফ রিপোর্টার ইব্রাহিম মনির, রূপসা উপজেলা প্রতিনিধি ইমন শেখ, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি এস. এম. কামাল হোসেন, আবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আগামী বিভাগীয় কর্মশালা এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সার্বিক কার্যক্রম ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শেখ আমির হোসেন আগামী বিভাগীয় কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজনের লক্ষ্যে আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেসিসি’র প্রশাসক মঞ্জুকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভ

কেসিসি’র প্রশাসক মঞ্জুকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভ