ঢাকা | বঙ্গাব্দ

রূপসার সন্তান ডাঃ প্রদীপ দেবনাথ এর সফলতায় বিভিন্ন মহলের অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
রূপসার সন্তান ডাঃ প্রদীপ দেবনাথ এর সফলতায় বিভিন্ন মহলের অভিনন্দন

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনা শিশু হাসপাতালের তত্বাবধায়ক হিসাবে শিশু বিশেষজ্ঞ খ্যাতিমান  চিকিৎসক, সামাজিক অঙ্গনে পরিচিত মুখ, রূপসা উপজেলার কৃতি সন্তান, বহুমাত্রিক মানবিক গুনের অধিকারী ডাঃ প্রদীপ দেবনাথ
 নিয়োগ পেয়েছেন।  জানা যায়, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির গত ১১ নভেম্বর  সভার আলোচ্যসূচি-ফলোআপ (ক) এর সুপারিশের আলোকে এবং খুলনা শিশু ফাউন্ডেশনের গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত সভার আলোচ্যসূচি-৭ এর সিদ্ধান্ত মোতাবেক খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক এর শুন্য পদের বিপরীতে তাকে  অস্থায়ীভিত্তিতে "তত্ত্বাবধায়ক” পদে নিয়োগ প্রদান করা হয়।
মানবিক  এ ডাক্তারের এমন গুরুত্বপূর্ণ  দায়িত্ব পাওয়ায় তার নিজ বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায় সর্বশ্রেনীর মানুষের মাঝে চরম আনন্দ ও উল্লাস দেখা দিয়েছে। শিশু বিশেষজ্ঞ এ ডাক্তার ইতিপূর্বেই তার চিকিৎসা সেবা দিয়ে খুলনা অঞ্চলের মানুষের মাঝে ইতিবাচক পরিচিতি ঘটাতে  সক্ষম হয়েছেন। পাশাপাশি খুলনার একটি মাত্র শিশু চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা শিশু হাসপাতালের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাকে নিয়ে মানুষের মাঝে সীমাহীন আনন্দ বইতে শুরু করেছে। রূপসার এই গর্বিত সন্তানের এমন সফলতায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এড. শফিকুল আলম মনা , সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি'র যুগ্ন -আহবায়ক জুলফিকার আলী জুলু,মোল্লা খাইরুল ইসলাম, বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, জেলা বিএনপি'র যুগ্ন- আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি'র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছুর রহমান শেখ, রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ  আতাহার আলী ফকির,শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক  মোঃ হায়দার আলী, উপজেলা বিএনপি'র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জাতীয় দৈনিক 'ভোরের ডাক' পত্রিকার খুলনা প্রতিনিধি ও খুলনা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা খুলনা গেজেট এর সাব  নিউজ এডিটর এস এম মাহবুবুর রহমান, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোল্লা মহব্বত আলী, ইংরেজি পত্রিকা   ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার খুলনা ব্যুরো  সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু,রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ,  অনলাইন পোর্টাল বঙ্গ নিউজ- এর সম্পাদক ও প্রকাশক মুস্তাফিজুর রহমান, জেলা বিএনপি'র আহ্বায়ক  কমিটির অন্যতম সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন -আহবায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ন- আহবায়ক রয়েল আজম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, জেলা বিএনপি'র সাবেক সদস্য শেখ জাহিদুল ইসলাম রবি, জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক মোঃ রুবেল মীর, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, সদস্য মুক্তাদির বিল্লাহ, রূপসা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাহারুজ্জামান প্রিন্স, যুবদল নেতা শাকিল চৌধুরী,এস এম মেহেদী হাসান, খুলনা থেকে প্রকাশিত  দৈনিক সময়ের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আজিজুল ইসলাম , ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার রূপসা প্রতিনিধি চন্দন ভট্টাচার্য, দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার  স্টাফ রিপোর্টার শামীম চৌধুরী মিঠু প্রমুখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃব

চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃব