নাহিদ জামান।
রূপসায় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে ,পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ মেম্বারগন খুলনার উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের বরাবর ২৭ জুলাই সোমবার একটি লিখিত লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয় ঘাটভোগ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীমুজ্জামান শেখ
বিগত প্রায় ০৪ (চার) মাস ধরে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত রয়েছেন। কার্যালয়ে যোগদানের পর থেকেই তিনি ইউপি
সদস্য সহ সকলকে একটি মনগড়া নিয়মের মধ্যে বেধে ফেলেছেন। সকল সদস্যকে তিনি বিভিন্ন রকম আইন কানুনের ভয় দেখিয়ে নিজের ইচ্ছামত আইন ও নিয়ম তৈরি করে পরিষদ চালান। ইউপি সদস্যদের সাথে তার আচারন খারাপ । কোন ইউপি সদস্যকে তিনি কোন মূল্যায়ন করেন না। তিনি তার নিজের নিয়মে অফিস করেন। কিছু কিছু নিয়ম তিনি এমনভাবে তৈরি করেছেনে তাতে করে সাধারন জনগন কোন সেবা নিতে আসলে হয়রানির স্বীকার হচ্ছে। প্রতিনিয়ত সাধারণ জনগন
তার বিরুদ্ধে নালিশ করছেন। তিনি হোল্ডিং ট্যাক্স এর পরিমান অতিরিক্ত ধার্য্য করেছেন। সাধারন কোন নাগরিক সনদ নিতে আসলেও তার কাছ থেকে ২০০-২৫০ টাকার ট্যাক্স রশিদ ছাড়া কোন কাজ শুরু করেন না, হোল্ডিং এর ট্যাক্স ৫০০-৬০০ টাকা ধার্য করে ট্যাক্স নিচ্ছেন, এছাড়া একজন গরীব মানুষ আসলেও তিনি তার পার্সেন্ট বাড়ানোর জন্য বিগত দিনের ট্যাক্স ও কেটে নেন, তিনি গ্রাম পুলিশদের কোন সম্মান করেন না, গ্রাম পুলিশদের সাথে খারাপ আচারণ করেন। একাধিক ইউপি সদস্যগন তার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ করে বলেন,ইউপি
সদস্যগনের সাথে তার সমন্বয়নের ঘাটতি রয়েছে। সর্বপরি ইউপি সদস্যদের সাথে তার সমন্বয় হচ্ছে না।
পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ মেম্বারগন বিষয়টি সরেজমিনে তদন্ত করে অতি জরুরী তাকে অন্যত্র বদলীর জোর দাবী জানান।
নতুন সংবাদ প্রতিদিন