ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় ডেঙ্গু মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও সানজিদা রিকতা; উপজেলা পরিষদ তহবিল থেকে মিলল ৩,৯০০ কিট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
রূপসায় ডেঙ্গু মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও সানজিদা রিকতা; উপজেলা পরিষদ তহবিল থেকে মিলল ৩,৯০০ কিট


এম মুরশীদ আলী :

 খুলনা জেলার নয়টি উপজেলার মধ্যে রূপসায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। সবচেয়ে বেশি আক্রান্ত এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসা নিশ্চিত করতে এক প্রশংসনীয় ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতা। সংকটকালীন সময়ে সাধারণ মানুষের দ্রুত পরীক্ষা ও সেবা নিশ্চিতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ দিয়ে সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছে হাজার হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এডিস মশার কামড়ে এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (২০২৬-২৭ অর্থবছর, পিআইসি) থেকে
মোট ২ লাখ ৩০ হাজার টাকা চুক্তিমূল্যে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরে দুই দফায় ডেঙ্গু পরীক্ষার কিট (Dengue NS1 ও IgM) সরবরাহ করা হয়েছে। প্রথম ধাপে ৪০০টি এবং পরবর্তীতে আরও ৩ হাজার ৫০০টি-সর্বমোট ৩ হাজার ৯০০টি কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। গত ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে শতভাগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ কিট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার এবং উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার জানান, "উপজেলায় ডেঙ্গু রোগীর চাপ যখন তীব্র, তখন ইউএনও মহোদয়ের এই যুগোপযোগী সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। প্রাপ্ত কিটের সাহায্যে হাসপাতালে আসা দরিদ্র ও সাধারণ রোগীদের দ্রুত বিনামূল্যে নির্ভুল পরীক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন, "জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। রূপসায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাতে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় ও সঠিক সময়ে দ্রুত রোগ নির্ণয় করে জীবন বাঁচাতে এই কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

উন্নয়ন তহবিলের অর্থ সরাসরি জরুরি স্বাস্থ্যসেবায় ব্যয় করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস