ফুলতলা প্রতিনিধি: আবু সাঈদ আকাশ
খুলনার ফুলতলা উপজেলার রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং SAF লেদার ফ্যাক্টরির পরিচালক ও গোল্ডেন আকিজ সুজ-এর ব্যবস্থাপনা পরিচালক মরহুম শেখ মোমিন উদ্দিনের সহধর্মিণী সোনিয়া খাতুনের পক্ষ থেকে এসব সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।
বিদ্যালয়ে সিলিং ফ্যানগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাসার, রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই গাজী এবং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সিলিং ফ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে সোনিয়া খাতুনের পক্ষ থেকে এমন উদ্যোগকে বিদ্যালয়ের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তারা।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে সোনিয়া খাতুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা।
নতুন সংবাদ প্রতিদিন