গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ইং, বিকাল ৩টায় বড়নাল স্কুল মাঠে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি, নড়াইল-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও নড়াইল জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়নীতি, জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে সক্ষম হবো।” তিনি সংগঠনের দায়িত্বশীল নেতাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, তিনি বলেন, “জামায়াতে ইসলামী সামাজিক মূল্যবোধ রক্ষা ও মানবসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা—প্রতিটি স্তরে সংগঠনকে আরও সুদৃঢ় করতে হবে।”
এসময় আরো বক্তব্য রাখেন কালিয়া উপজেলার নায়েবে আমীর ছবেদ মন্ডল, বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দোরগোড়ায় গিয়ে দলের বার্তা পৌঁছে দিতে হবে এবং দাঁড়িপাল্লা মার্কাকে জয়ী করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনের সভাপতিত্ব করেন বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মুসল্লী, যিনি বলেন, “ইউনিয়ন সম্মেলন আমাদের সংগঠনকে নতুন গতি দেবে। শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে কাজ করতে হবে।” অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মোঃ পিকুল শেখ।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে করণীয় বিষয়ে আলোচনা হয়। উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন