প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১২:০৯ PM ||
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৫, ৫:০৭ AM
রূপসায় শহীদ জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম মুরশীদ আলী :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত উদ্বোধনী খেলা গত ৩ অক্টোবর বিকাল ৪ টায় কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম-আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, সদস্য এম এম আসাফুর রহমান,
আরাফাত রহমান কোকো জেলা ক্রীড়া সংসদ সদস্য-সচিব মোস্তাফিজুর রহমার পলাশ, নগর সদস্য-সচিব তরিকুল ইসলাম।
আলোচনা সভায় আরাফাত রহমান কোকো জেলা ক্রীড়া সংসদ আহ্বায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা সদস্য খান মেজবাহ আহাম্মেদ সেলিম।
এসময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য মহিউদ্দীন মিন্টু,
টুর্নামেন্ট প্রস্তুত কমিটর আহবায়ক
সৈয়দ মাহমুদ আলী, সদস্য সৈয়দ নিয়ামত আলী, খান মো. আলীম হাসান, বনি আমিন সোহাগ, মুন্না সরদার, মাসুদ খান, আসাদুর রহমান পাইক ও জহিরুল হক শারাদ।
উদ্বোধনী খেলায় জেকেএস ক্রীড়া সংস্থা বনাম খুলনা ফুটবল একাডেমি অংশগ্রহন করে। অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে জেকেএস ক্রীড়া সংস্থা খেলোয়াড় স্বাধীন-২টি গোল এবং দ্বিতীয়ার্ধে আজমির আর ১টি গোল করে টীমকে ৩-০ গোলে এগিয়ে রাখে। পরে প্রতিপক্ষ টীমের নিশান-১টি গোল করে পরাজিত হয়।
এ খেলার চুড়ান্ত দায়িত্ব পালনে ছিলেন- ফিফা রেফারি সুমন রাজু এবং তার সহযোগি রেফারি সাইফুল ইসলাম ও আলী আকবর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১