Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১২:২৯ PM || প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ AM

রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ

News Image

রূপসা প্রতিনিধিঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষ থেকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৬২ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে উপহার হিসাবে পাঞ্জাবি বিতরণের কার্যক্রম আজ ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী উক্ত ইউনিয়নের যুগিহাটি ও শিরগাতি ওয়ার্ডের মসজিদ গুলোর ইমাম ও মোয়াজ্জেমদের এই উপহার তুলে দেন নেতাকর্মীরা।  
পাঞ্জাবি বিতরণকালে উপস্থিত ছিলেন যুবনেতা খান সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন শেখ, রবুল শেখ, মিরাজ মল্লিক, লিয়াকত ঢালী, রফিক মল্লিক প্রমূখ।