প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৮:১৬ PM ||
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৫, ৬:১০ AM
খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে সেনাসদস্যদের হাতে তুলে দিল জনতা
বিশেষ প্রতিনিধি-
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায় কালে হাতেনাতে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০১৫) বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের কাছে সোপর্দ করা হয়। আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম বাত্যা রাম চাকমা। জানা যায়, বাত্যা রাম চাকমা এদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২০০০ টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিলের এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন। এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উক্ত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।এ দিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিয়ন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেনাবাহিনী আটককৃত চাঁদাবাজকে রামগড় থানায় সোপর্দ করেছে। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশেই তিনি এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১