Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ AM || প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৫, ১১:১৪ PM

গোপালগঞ্জে জেলা পুলিশের কিট প্যারেড সম্পন্ন

News Image

গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স প্রাঙ্গণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে শুরু হওয়া এ প্যারেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে কিট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের ব্যবহৃত কিট সামগ্রী পরীক্ষা করে দেখেন এবং কিট রেজিস্টারে সংরক্ষিত তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখেন।
প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার সদস্যদের প্রতি নির্দেশনা দেন যেন তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকবিধি মেনে পরিপাটি পোশাক পরিধান করেন, ইস্যুকৃত সরঞ্জামসমূহ সঠিকভাবে সংরক্ষণ করেন এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখেন।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।