প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৩:৪০ AM ||
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৩১ PM
খুলনায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা,ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান নয়ন,খুলনা জেলা প্রতিনিধিঃ
মওলানা ভাসানী ফাউন্ডেশন খুলনার আয়োজনে বাংলাদেশের অবিসংবাদিত আপোষহীন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা,ও দোয়া অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ ই নভেম্বর বিকাল ৫ টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশন খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি স. ম হাফিজুল ইসলাম।
শেখ আছাদুজ্জামান মিথুন ও কাওছারী জাহান মঞ্জু'র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড.এস. এম শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিশিষ্ট নাগরিক নেতা এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল হালিম, বিশিষ্ট সাংবাদিক মফিজুর রহমান টুকু,খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি খুলনা বিভাগীয় সভাপতি আছাদুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন ব্রিটিশ ভারতের এবং পরবর্তীতে পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী তৃণমূল নেতা, যিনি মজলুম জননেতা নামে পরিচিত। তিনি আজীবন শোষণ ও বঞ্চনাহীন, গণতান্ত্রিক, প্রগতিশীল, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করেছেন এবং কৃষক সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দল গঠনে ভূমিকা রেখেছেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন ধরে শোষিত, বঞ্চিত ও নির্যাতিত কৃষক-শ্রমিক এবং সাধারণ মানুষের পক্ষে সংগ্রাম করেছেন। তিনি সবসময় মজলুম মানুষের পাশে থেকে তাদের অধিকারের জন্য লড়াই করেছেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে সবসময় দরিদ্র ও শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। কৃষক ও শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সংগঠিত করতে সহায়তা করেছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা বলেছেন এবং তাদের সংগ্রামে তাঁদের পাশে থেকেছেন। পূর্ব বাংলার মানুষের ওপর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলেছিলেন তিনি।
এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নজরুলের মানুষ সৈয়দ আলী হাকিম কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু, কবি ও সংগঠক এ্যাডভোকেট মোঃ জিনারুল ইসলাম, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট মেহেদী ইনছার। দোয়া পরিচালনা করেন শায়েখ ক্বারী আবুল খায়ের।অনুষ্ঠান শেষে মওলানা ভাসানী ন্যাশনাল এ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে ৫ জন গুণি ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দীন, সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার, কবি ও সাহিত্যিক শেখ মনিরুজ্জামান লাভলু, মানবাধিকার কর্মী মোঃ আসাদুজ্জামান লিটন, সংগীতজ্ঞ রাম প্রসাদ রায়,ঐতিহ্য সংগ্রাহক এম এম হসান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১