প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১০:১৯ AM ||
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০২ PM
বাকেরগঞ্জ-৬ আসনে টিএম তুহিনের মনোনয়ন ফরম উত্তোলন
বাকেরগঞ্জ (বরিশাল)-প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট থেকে টিএম জহিরুল হক তুহিনের পক্ষে জাহিদ আল মামুন মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও বাকেরগঞ্জ ন্যায় উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে টিএম জহিরুল হক তুহিন বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী। স্বতন্ত্র অথবা কোন দলের প্রার্থী হয়ে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সবকিছু সময় বলবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১