প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৯:২৮ AM ||
প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ PM
“নড়াইল–১ আসনে ১১দলীয় ঐক্য জোটের জামায়াত প্রার্থী ঘোষণা”
স্টাফ রিপোর্টার
নড়াইল–১ আসন কালিয়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার-এর নাম ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ঘোষণা করা হয়।
মনোনয়ন ঘোষণার পর নড়াইল–১ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল–১ আসনে কল্যাণমুখী রাজনীতি, সৎ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জোট।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১