প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৯:২৮ AM ||
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ AM
নড়াইল–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ আসন (কালিয়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার আংশিক এলাকা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। নির্বাচন কমিশন কর্তৃক তাকে নির্বাচনি প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাওলানা ওবায়দুল্লাহ কায়সার নড়াইল–১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, নড়াইল–১ আসনের টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক পরিবর্তনই তার রাজনীতির মূল লক্ষ্য। অবকাঠামো খাতে রাস্তাঘাট, সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রাম ও শহরের ভারসাম্যপূর্ণ অগ্রগতি এবং নিরাপদ ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা মানোন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি নৈতিক ও কারিগরি শিক্ষার সমন্বয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
কৃষি ও কর্মসংস্থান প্রসঙ্গে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, কৃষিখাতে আধুনিকায়নের মাধ্যমে কৃষক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, নড়াইল–১ আসনে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে বাধ্য না হয়। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, তার রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতার মাধ্যমে নড়াইল–১ আসনকে একটি আদর্শ ও কল্যাণকর আসনে রূপান্তর করাই তার লক্ষ্য বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১