Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:০০ AM || প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ PM

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে তা আমরা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি, মুকসুদপুরে পথসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

News Image

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করবো না। চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না—এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং আমাদের কথা আমরা রেখেছি।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিছিলসহকারে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পথসভায় বক্তব্যকালে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণেই তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা যায়।