প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ AM ||
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ PM
কালিয়ায় জামায়াতে ইসলামীর শক্তির প্রদর্শন, নেতৃত্বে কায়সার
গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন দলটির নেতা ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। গণমিছিলটি কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থলে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন চান। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী মাঠে সক্রিয় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও জননিরাপত্তা রক্ষায় দলটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১