Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১:২৭ PM || প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ PM

লাখাইর কৃতি সন্তান নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

News Image

সিলেট প্রতিনিধি

সিলেট রেঞ্জ এর  মাসিক অপরাধ  সভা-২০২৬ সালের জানুয়ারী মাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ১ টি বালি বোঝাই ট্রাক হতে অত্যান্ত সাহসিকতার সঙ্গে অনুমান  ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় চোরাচালানের মালামাল উদ্ধার সহ ১ জন আসামী কে গ্রেফতারে অবদান রাখার জন্য নোমান মিয়া কে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
সিলেট  রেঞ্জ  এর মাসিক অপরাধ সভায়  মাননীয়  রেঞ্জ  ডিআইজি  মোঃ মুশফেকুর রহমান  এর সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়। এছাড়াও   উপস্থিত  ছিলেন  সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার  এর পুলিশ সুপার  বৃন্দ অদ্য ০৫/০২/২৬
ডিআইজি  মহোদয় 
সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর পূর্বে তিনি সুনামগঞ্জ  জেলায়  অনেক বার আসামী গ্রেফতার করে পুরষ্কার  গ্রহন করেন।তিনি মাদক  ও চোরাচালান  এর বিরুদ্ধে  এই অভিযান  অব্যহত থাকবে। তিনি  পুলিশ সুপার সিলেট মহোদয়, সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল,অফিসার ইনর্চাজ কোম্পানিগঞ্জ এর প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন। 
সে লাখাই উপজেলার করাব গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।