প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৩:০৭ PM ||
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ PM
তেরখাদায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সদরের বাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান
তেরখাদা প্রতিনিধিঃ
আজ ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্বাভবিক রাখতে এবং মূল্য তালিকা ক্রেতাদের চোখের সামনে রাখার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি দোকানীদের জানিয়ে দেন। বাজার মনিটরিং কালে উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ দিনে ব্যবসায়ীদের নিয়মের মধ্য থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার জন্য সতর্ক করেন এবং সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, অতিরিক্ত কৃষি অফিসার নুুসরাত জাহান, সেনেটারি ইন্সপেক্টর জুয়েল রানা ও পুলিশের এস আই মেহেদী হাসানসহ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১