Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ২:১১ PM || প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৬, ৫:৪০ PM

বাকেরগঞ্জে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় শাহীন তালুকদার

News Image

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

 আসন্ন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায়ও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে শাহীন তালুকদারের নাম আলোচনায় রয়েছে। অনেকেই মনে করছেন, নীতি-নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন নেতৃত্ব পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরুল ইসলাম চৌধুরী দুলাল ও মো. ফাহাদুল ইসলাম চৌধুরী রবিন বলেন, “আমরা এবারের পৌর নির্বাচনে মেয়র হিসেবে মো. শাহীন তালুকদারকে দেখতে চাই। তিনি একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা আশা করি।”
এ বিষয়ে শাহাবুদ্দিন তালুকদার শাহীন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বাকেরগঞ্জ-৬ আসনের এমপি,বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবুল হোসেন খানের নেতৃত্বে রাজপথে থেকে সকল আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। দলের নীতি ও আদর্শ থেকে কখনো সরে আসিনি এবং অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। বিপদ-আপদে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”