প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ AM ||
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৬, ৮:৩০ AM
র্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা,
গোপালগঞ্জের কাশিয়ানী থানায় র্যাবের অভিযানে ১৩৩ বোতল ফেনসিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৪/০৩/২০২৬ তারিখ,
রাত ০৩:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকর পাশা এলাকার মধুমতী সেতুর টোল প্লাজা এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিলসহ *আসামী ১। মোঃ রায়হান হোসেন, ২। মোসাঃ ময়না (৬০), ৩। মোসাঃ মমতাজ বেগম* নামক ০৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব এসএম রেজাউল হক, ক্যাম্প কমান্ডার, সিপিপি সদর (ভাটিয়াপাড়া ক্যাম্প) র্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১