Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১:০৩ PM || প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৬, ৮:৫৩ PM

খুলনা বিভাগের বহুল আলোচিত কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ

News Image

মোঃ আবুল হাসনাত

খুলনা বিভাগের বহুল আলোচিত কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অতিষ্ঠ সাধারণ জনগণ এখন তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ইয়ার আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করছেন, আইনের যথাযথ ও সর্বোচ্চ প্রয়োগই ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
সচেতন মহলের মতে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার