প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১:৩৫ PM ||
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ PM
ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদি দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
আজ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারের পাশে অবস্থিত ডাক্তার শাহ্জাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় সকাল ১১ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার জনাব আল মাহমুদ কাজী। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা সহ সুপার মোজাম্মেল হক। এ সময় শিক্ষক অভিভাবক ও ছাত্রদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সুপার, সহ সুপার ও শিক্ষক মোঃ মাওলানা নাজমুল হাসান ,ইমাম হোসেন , হাফিজুর রহমান,শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষার মাধ্যমে তাদের মেধা, ধৈর্য ও পরিশ্রমের মূল্যায়ন হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়, আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহার ও সততার সাথে পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব। নকল বা অসৎ পন্থা পরিহার করে সৎভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের ও,অভিভাবকদের উদ্দেশ্যে সুপার আল মাহমুদ কাজী বলেন আপনাদের সন্তানদের পাশে থাকার এবং মানসিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু সাঈদ।এসময় উপস্থিত ছিলেন সুপার আল মাহমুদ কাজী,সহ সুপার মোজাম্মেল হক, মাওঃ আবু সাঈদ, মাওঃ নাজমুল হাসান,ইমাম হোসেন,রহমত রাফি, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ,
গোলাম মোস্তফা, মাওঃ মাসুমা খাতুন, নাজমুন নাহার, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১