প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৭ PM ||
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ PM
তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন
তেরখাদা প্রতিনিধিঃ
খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার হাম রুবেলা ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি ক্যাম্পের আওতায় ১২ হাজার ৩ শত ৮৫ জন শিশু হাম রুবেলা ক্যাম্পেইনের আওতায় আসবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মোট ১৯ টি ক্যাম্পে ১১দিন ধরে হাম রুবেলা ক্যাম্পেইন চলবে। তিনি জানান, এর মধ্যে কমিউনিটি- ১১ হাজার ৫ শত ৯৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান- ৭৯১ জন।
তিনি জানান, ৫ বছরের নীচের বয়সের শিশুরা ক্যাম্পেইনের আওতায় আসবে। আজ সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. নুরুন্নবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, এমওডিসি ডাঃ আরাফাত ও ডাঃ শামীমা সুলতানা সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১