Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ PM || প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৬, ৮:২২ AM

মে দিবস উপলক্ষে নৈহাটি ইউনিয়নবাসীর প্রতি যুবনেতা রাকিব শেখের শুভেচ্ছা

News Image

নিজস্ব প্রতিবেদক, 

রূপসা:মহান মে দিবস উপলক্ষে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা মোঃ রাকিব শেখ।আসন্ন নৈহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাকিব শেখ এক বার্তায় বলেন, “ছাত্রজীবন থেকেই আমি সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমি নিজ ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। মে দিবস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করতে হয়।”তিনি আরও বলেন, “যুবসমাজের আইকন হিসেবে আমি ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, তারুণ্যের শক্তিই পারে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে। আমি অত্র ওয়ার্ডের মুরুব্বি ও যুবসমাজসহ সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই সাহসী নেতা বর্তমানে নৈহাটি ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। মে দিবস উপলক্ষে তিনি সমাজের সকল স্তরের শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।