Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ PM || প্রকাশের তারিখঃ ৫ মে, ২০২৬, ১২:৫২ PM

খুলনায় রাজু নামে, এক যুবক গুলিবিদ্ধ

News Image

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় রাজু হাওলাদার (৪০) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তার পেটে একটি গুলিবিদ্ধ হয়। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে। রাজু বাগেরহাট এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। 
হাসপাতাল সূত্রে গেছে, জানা গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে নিয়ে আসে। তার সাথে আসা এক নারী জানায়, গুলিবিদ্ধ যুবক তার ছেলের বন্ধু। আহত অবস্থায় তার বাড়িতে অবস্থান নেয়। তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে এখানে নিয়ে আসে। কেএমপি সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম জানান, একজন যুবককে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তার ওপর আক্রমণ করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।'