Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৯:২১ PM || প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৬, ১০:৩৮ AM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী খুলনায়

News Image

 আল মাহমুদ প্রিন্স 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এক দিনের সফরে আজ শুক্রবার খুলনায় এসেছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৮ মে সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা, সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এবং বিকাল ৩টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করবেন।