Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৫ PM || প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৬, ৭:০৩ PM

আন্তরিক পরিবেশে বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিল্টন চন্দ্র পালকে বরণ করে নিলেন সহকর্মীরা

News Image

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

​বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিল্টন চন্দ্র পাল। তাঁর এই শুভ যোগদান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
​নতুন কর্মস্থলে যোগদানের পর নবাগত ইউএনও মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।
​উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সফল কর্মজীবন, সুদক্ষ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
​"আমরা আশা করি, নতুন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে বাকেরগঞ্জের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।"
​উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বেগবান রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নবাগত ইউএনও মহোদয়ের কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন উপস্থিত সকলে।
​নবাগত ইউএনও মিল্টন চন্দ্র পাল তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।