Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ PM || প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৬, ১১:৩৩ AM

বাকেরগঞ্জে শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

News Image

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

​বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ গণমানুষের নেতা ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান।
​বৃহস্পতিবার (১৪ মে) তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে তার সাথে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​পরিদর্শনকালে সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি জনাব নাসির জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া। এছাড়াও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এমপি’র সাথে অনুষ্ঠানে অংশ নেন।
​এ সময় কবাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান রুবেল
​সাধারণ সম্পাদক গাজী কাওসার আহম্মেদ মন্টু
​সাবেক সভাপতি আঃ কুদ্দুস মিয়া
​মনিরুল হাসান মনির
​মো: রুয়ের মিয়া
​জাকির হাওলাদার
​রেজাউল করিম তালুকদার
​কাওসার আহম্মেদ
​অনুষ্ঠানে বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয় জনসাধারণের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।