Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৩:০৪ AM || প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬, ৬:২৪ PM

খুলনা বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার-তাজুল ইসলাম

News Image

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

১৬ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে থানা ভবন চত্বরে এক "সুধী সমাবেশ ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
​মতবিনিময় সভায় ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
বিশেষ করে— মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান 'জিরো টলারেন্স' নীতি এবং কঠোর অভিযানের বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
​সুধী সমাবেশ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বটিয়াঘাটা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ বৈঠকে মিলিত হন এবং পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
​উক্ত অনুষ্ঠানে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।