প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৪:১৩ AM ||
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৬, ৮:১২ PM
তেরখাদায় বিভিন্ন স্থানে বৃক্ষের চারা বিতরণ
তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, খরা এবং লবনাক্ততার বিস্তার আমাদের দেশেও বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এসব প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং কার্যকর উদ্যোগ গুলোর মধ্যে অন্যতম। তিনি বলেন, একটি পরিপূর্ণ গাছ প্রতিবছর কার্বনডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, শহর ও গ্রামে গাছের উপস্থিতি স্থানীয় তাপমাত্রা কমাতে, বৃষ্টির পানি মাটিতে ধরে রাখতে, মাটি ক্ষয় রোধ করতে এবং পাখি ও অন্যান্য প্রাণির আবাসস্থল তৈরী করতে সহায়তা করে। তাই একটি সুস্থ পরিবেশ নিরাপদ ভবিষ্যত এবং টেকশই উন্নয়নের ভিত্তি স্থাপন করতে বৃক্ষ রোপন কর্মসূচির আরও প্রসার ঘটাতে হবে। তিনি আজ ৩০ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের চত্ত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিরেটর মোঃ শরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ ও হীরক রায়। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১