প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৬:১০ AM ||
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৬, ২:২৭ PM
রূপসার জাবুসায় প্রতিপক্ষের হামলায় হাসান বিহারী নিহত।
মোঃ আবুল হাসনাত
রূপসা উপজেলার জাবুসা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আবুল হাসান ওরফে বিহারী হাসান (৬০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮ টার সময় জাবুসা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনায় গুরুত্বর আহত হন হাসান বিহারী ।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, মারাত্বক মাথার জখমের কারণে অবস্তার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আবুল হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। এঘটনায় জাবুসা এলাকায় আতংক বিরাজমান। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১