Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ PM || প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৬, ৪:০০ PM

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান, সামাজিক উন্নয়নে গঠনমূলক মতবিনিময়

News Image

মোঃ ইফতেখার আলী বাবু

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান জনাব শফিকুল আলম মনা-এর সঙ্গে ০২ জুলাই ২০২৬ সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতৃবৃন্দ । এ সময় সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সমিতির সভাপতি জনাব মোঃ ইফতেখার আলী বাবু।সাক্ষাৎকালে সমিতির সহ-সভাপতি জনাব ইজাদুর রহমানসহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমাজের সার্বিক উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় সমাজের উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সমিতির সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু বলেন, সমাজ ও দেশের কল্যাণে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি আরও বেগবান হবে। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।