Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫০ AM || প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৬, ১২:৪০ PM

বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন।

News Image

আব্দুল কাইয়ুম খান 

খুলনা জেলার রুপসা উপজেলায় পালের বাজার ব্যবসায়িক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন -২০২৬, পালের বাজার সমিতির কার্যালয়ে ৩ জুলাই শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে খুলনা জেলা তাতীদলের  দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস জয়যুক্ত হওয়ায় খুলনা জেলা তাঁতী দলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ,পালের বাজার একটি ঐতিহাসিক বাজার এখানে ২৪০ টি ভোটার রয়েছে। সারাদিন   ভোট গ্রহণ হয়েছে । ২৩৩ ভোটার ভোট প্রদান করেছেন,সাধারণ  সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মাহমুদ আলম লোটাস চাকা মার্কা প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির ছাতা প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়েছেন, বিজয় কুমার ঘড়ি ৪৩, ইকবাল হোসেন টিউবওয়েল ৩৬, সিরাজুল ইসলাম মোল্লা ৩৫ ভোট পেয়েছেন। সাধারণ ব্যবসায়িকদের সাথে কথা বলে জানা যায় ,অত্র বাজারে দীর্ঘ বছর যাবত ধরে মাহমুদ আলম লোটাস ব্যবসায়ীদের সুখে দুখে তাদের পাশে থেকে সেবা করে গেছেন। যার ফলেই তিনি পেয়েছেন বিজয় তার এই ঐতিহাসিক বিজয়ে খুলনা জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ মাহমুদ আলম লোটাসের এই জনপ্রিয়তাকে স্বাগত জানিয়ে এবং যারা তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খুলনা জেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক বৃন্দ আনিসুজ্জামান মল্লিক, শরীফ আহমদ মোল্লা, শওকত আলী খান, সাবের মোল্লা, নাহিদ খান, হাফিজ হাওলাদার, সাইফুল ইসলাম রিমন সদস্যবৃন্দ -মেহেদী হাসান মিন্টু, আলতাফ হোসেন, সালমান খান, মহিউদ্দিন খান,ফারুক আহমেদ বাবু,কামরুল ইসলাম, হাফিজ উদ্দিন,  সাইফুল ইসলাম বাবুল, ইমাম হোসেন সহ প্রমুখ।