প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:১০ AM ||
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৬, ৯:০২ PM
নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়।
জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জব্দ হওয়া আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১