প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ AM ||
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬, ৭:৫৭ PM
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ
আব্দুল কাইয়ুম খান
২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে জনাব মমতাজ বেগম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়, খুলনার নের্তৃত্বে , খুলনা জেলার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক ধারা (নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহণ) লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মালিক পক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় ভ্যান চালক ও হাইওয়ে পুলিশের উপস্থিতিতে দুটি ভ্যান থেকে প্রায় ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন হাইওয়ে পুলিশ, রূপসা, খুলনার সদস্য বৃন্দ। পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১