প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ AM ||
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৬, ১০:২০ PM
তেরখাদায় টিএমএসএস উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও গাছের চারা বিতরণ
তেরখাদা প্রতিনিধিঃ
টি.এম.এস.এস তেরখাদা উপজেলা শাখার আয়োজনে আজ ১৩ আগস্ট (বুধবার) বিকেল ৩টার দিকে গ্রাহকদের মাঝে বৃক্ষরোপণ অভিযান এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে সচেতনতা মূলক ও সামাজিক বনায়ন কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়। টি.এম.এস.এস তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকারের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। টি. এম. এস. এস এর তেরখাদা শাখার ম্যানেজার মনিষ স্বর্ণকার জানান, উদ্বোধনী দিনে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। তিনি জানান, বৃক্ষরোপন কর্মসূচি তেরখাদা শাখাসহ টি.এম.এস.এস এর সকল প্রতিষ্ঠানে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১