প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১:১৪ PM ||
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬, ১০:৫২ AM
এমইউজে খুলনার সদস্য এম এ আজিমের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনার নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি :
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহামসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক এম এ আজিমের দ্রুত ও সম্পূর্ণ আশু সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে সাংবাদিক এম এ আজিমের রোগমুক্তির জন্য ইউনিয়নের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১