প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ২:৪৬ PM ||
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ PM
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন: জিহাদ আহ্বায়ক, জয় সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ (বরিশাল): জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক নং: ছাত্রশক্তি বা.উ.জে/আ.ক/২০২৬-২৭/০১) থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল জেলা শাখার আহ্বায়ক কাজী মোঃ আবু জায়িদ এবং মুখ্য সংগঠক সুমি হক যৌথভাবে এই কমিটি অনুমোদন করেন।
ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে মহিবুল ইসলাম জিহাদকে আহ্বায়ক, মোঃ নাজিউর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তানবীর হাসান জয়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সোহাগ খানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আশিক আহমেদকে মুখ্য সংগঠকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি অনুমোদনের পাশাপাশি আগামী ৭ কার্যদিবসের মধ্যে বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দিকনির্দেশনা দিয়েছে জেলা নেতৃত্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১