Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ২:৪৬ PM || প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ PM

খুলনায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

News Image

খুলনা প্রতিনিধি:

খুলনায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের  রিফ্রেশার  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার ( ৬ সেপ্টেম্বর) ১০টায় রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে মানব অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন  রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন  খুলনা জেলা কর্মসংস্থান ও জননশক্তি রপ্তানি অফিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন। প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন কারি তাস এর প্রজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, কুনিকা হালদার, প্রবীন আইনজীবী এ্যাডঃ মমিনুল ইসলাম,  রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম,  সুবল কুমার ঘোষ । প্রশিক্ষণে  অংশগ্রহণকারীদের মাঝে আশ্বাস প্রকল্প, মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারনা, সাইবার ট্রাফিকিং, সিটি আইপি এ্যাক্টিভিষ্টদের ভূমিকা, সিটিসি কমিটি সম্পর্কে ধারনা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, নেতৃত্বের ধারনা, ট্রমা ইনফর্মড কমিউনিকেশন ও ভিকটিম সাপোর্ট সম্পর্কে ধারনা প্রদান করা হয়। দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সমাপনী অধিবেশনে আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না পর্যালোচনা ও দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে প্রদান করেন। সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় ও উইনরক ইনটারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওয়াতায় রূপান্তর দেশের খুলনা,সাতক্ষীরা,  যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করছে।