প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৯:০১ AM ||
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ PM
খুলনা আড়ংঘাটা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা,
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তর এর আয়োজনে ৮সেপ্টেম্বর, ২০২৬, মঙ্গলবার সকাল ১০ টায় আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের মিটিং রুমে ইউপি চেয়ারম্যান এসএম ফরিদ আক্তার এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনছার আলী বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, সক্রিয়কর্মী কানিজ ফাতেমা,সহকারী সমাজ সেবা অফিসার শেখ আবু হেলাল, প্যানেল চেয়ারম্যান ফারজানা বিউটি, মোঃ সোহেল সরদার,পঃপঃ পরিদর্শক মোঃ ইসমাইল মল্লিক,
শিক্ষক হাওলাদার মোস্তাক আহমেদ সহ আরো অনেকে।
সভায় অংশগ্রহণ কারী বৃন্দ আশ্বাস প্রকল্প, মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারনা, সিটি আইপি এ্যাক্টিভিষ্টদের ভূমিকা, মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগ সমূহ,
ইউপি তথ্য কর্ণারেসেবা প্রাপ্তিতে মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা, প্রচার প্রচারনা সহ সারভাইভারদের সুরক্ষা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে বরাদ্দ বাজেট ব্যয় সম্পর্কে ধারনা অর্জন করেছে। দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১